অধুনালুপ্ত সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে নিয়ে নতুন রাষ্ট্র গঠনের প্রস্তাব গর্বাচেভের
-
সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ
সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মনে করেন, অধুনালুপ্ত সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে নিয়ে নতুন রাষ্ট্র গঠন করা সম্ভব। রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এ ধারণা ব্যক্ত করেন তিনি।
সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার ২৫তম বার্ষিকীতে বার্তা সংস্থা তাসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আর সোভিয়েত ইউনিয়ন নয় তবে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে নিয়ে নতুন একটি ইউনিয়নভিত্তিক রাষ্ট্র গঠন করা সম্ভব। সোভিয়েত ইউনিয়নের যে সীমানা ছিল নতুন রাষ্ট্রেরও একই সীমানা হবে এবং এতে পুরোনো রাষ্ট্রগুলোই যোগ দেবে। তবে এসব রাষ্ট্র স্বেচ্ছায় যোগ দেবে বলে উল্লেখ করেন গর্বাচেভ।
অবশ্য গর্বাচেভের এ বক্তব্যকে একান্তভাবেই তার নিজস্ব দৃষ্টিভঙ্গি হিসেবে অভিহিত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেশকোভ।#
পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহামন/১৪