রুশ সাইবার হামলার বিষয়ে অবহিত ছিলেন ট্রাম্প: হোয়াইট হাউজ
ডিসেম্বর ১৫, ২০১৬ ২২:৫০ Asia/Dhaka
মার্কিন ডেমোক্র্যাট দলীয় কয়েকটি সংস্থার বিরুদ্ধে চালানো সাইবার হামলায় রাশিয়া জড়িত থাকার বিষয়টি আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানতেন। গত মাসের ৮ তারিখে দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগে থেকেই এ সব বিষয়ে তিনি অবহিত ছিলেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজ মুখপাত্র জোশ আর্নেস্ট।
জোশ আর্নেস্ট আরো বলেন, ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনি প্রচারণা ভণ্ডুল করা নিয়ে মস্কোর তৎপরতার বিষয়েও ট্রাম্প অবহিত ছিলেন।
এ ছাড়া, হিলারির বিরুদ্ধে সাইবার হামলা চালাতে রাশিয়ার প্রতি ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন আর্নেস্ট। তিনি বলেন, এ সব বিষয়ে প্রচুর সাক্ষ্য-প্রমাণ এবং আলামত রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৫
ট্যাগ