দ চীন সাগরে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা: ‘গুলতি মারার পদক্ষেপ’ বলল বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i28381-দ_চীন_সাগরে_ক্ষেপণাস্ত্র_বিধ্বংসী_ব্যবস্থা_গুলতি_মারার_পদক্ষেপ’_বলল_বেইজিং
দক্ষিণ চীন সাগরে কৃত্রিমভাবে বানানো সাত দ্বীপেই বিমান এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে বেইজিং। মার্কিন থিংক ট্যাংকের এ দাবি পরোক্ষ ভাবে স্বীকার করে নিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রতিরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৬ ০৬:০৫ Asia/Dhaka
  • দ চীন সাগরে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা: ‘গুলতি মারার পদক্ষেপ’ বলল বেইজিং

দক্ষিণ চীন সাগরে কৃত্রিমভাবে বানানো সাত দ্বীপেই বিমান এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে বেইজিং। মার্কিন থিংক ট্যাংকের এ দাবি পরোক্ষ ভাবে স্বীকার করে নিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রতিরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে প্রশ্ন তোলা হয়েছে, কেউ যদি কারো বাড়ির সামনে শক্তি দেখায় তবে তাকে অন্তত গুলতি মেরে ঠেকানোর প্রস্তুতি কি নিতে হবে না?

হংকং, হোচিমিন নগরী, সিঙ্গাপুর এবং ফিলিপাইনে ঢুকতে হলে দক্ষিণ চীন সাগরের পানিপথ ব্যবহার করতে হবে। এর নিয়ন্ত্রণ কোনো একটি আঞ্চলিক দেশের হাতে পড়া উচিত নয় বলে সম্প্রতি মন্তব্য করেছেন মার্কিন অ্যাডমিরাল হ্যারি হ্যারিস।

এ দিকে, দক্ষিণ চীন সাগরে বিমান এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা বেইজিং মোতায়েন করেছে বলে এশিয়ান ম্যারিটাইম ট্রান্সপারেন্সি ইনিসিয়িটিভ বা এএমটিআই এক প্রতিবেদনে দাবি করেছে। এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি একে একেবারেই স্বাভাবিক তৎপরতা হিসেবে অভিহিত করেন। তিনি এ সময়ে দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক জাহাজের টহল দেয়ার বিষয়টি তুলে ধরেন।# 

পার্সটুডে/মূসা রেজা/১৬