পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা হচ্ছে সিরিয়া সংকটের একমাত্র সমাধান
https://parstoday.ir/bn/news/world-i28465-পূর্ণাঙ্গ_যুদ্ধবিরতি_ও_শান্তি_আলোচনা_হচ্ছে_সিরিয়া_সংকটের_একমাত্র_সমাধান
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা করাই হচ্ছে সিরিয়ার সংকট সমাধানের একমাত্র পথ। তিনি জোর দিয়ে বলেছেন, সিরিয়ার পক্ষগুলোর অংশগ্রহণে কেবল মধ্যে সে আলোচনা হতে হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৬ ০৯:১১ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন
    জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা করাই হচ্ছে সিরিয়ার সংকট সমাধানের একমাত্র পথ। তিনি জোর দিয়ে বলেছেন, সিরিয়ার পক্ষগুলোর অংশগ্রহণে কেবল মধ্যে সে আলোচনা হতে হবে।

চুরকিন জোর দিয়ে বলেন, এখন সর্বপ্রথম ও সবচেয়ে জরুরিভাবে সিরিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা দরকার। দামেস্ক সরকার এ বিষয়ে তার প্রস্তুতির কথা বার বার ঘোষণা করেছে বলেও উল্লেখ করেন তিনি। গতকাল (শুক্রবার) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের এক বৈঠকে চুরকিন এসব কথা বলেছেন।

রুশ কূটনীতিক আরো বলেন, মস্কো বিশ্বাস করে- সিরিয়ায় মানবিক ত্রাণ তৎপরতার পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধেও লড়াই অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রচেষ্টা চালাতে হবে; এর সঙ্গে সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। তিনি সুস্পষ্ট করে বলেন, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের বিষয়ে দেশটির সরকার ও বিরোধীদের মধ্যে সংলাপ অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। একই সময়ে সিরিয়ার দুর্দশাগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা ও চিকিৎসা সামগ্রী পৌঁছানো দরকার।

সিরিয়ায় রুশ বাহিনীর সন্ত্রাস-বিরোধী সামরিক অভিযানে অংশ নেয়ার প্রশংসা করে তিনি বলেন, মস্কোর এ পদক্ষেপের ফলে সন্ত্রাসীরা দামেস্ক দখল করতে পারে নি এবং সন্ত্রাসীরা তাদের সামরিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড কমাতে বাধ্য হয়। এছাড়া, আলেপ্পোসহ দেশের বিরাট এলাকা মুক্ত করা সম্ভব হয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭