আমেরিকায় প্রতি ২০ দিনে ১ ক্রীড়াবিদ যৌন হয়রানির শিকার হন: প্রতিবেদন
আমেরিকায় গড়ে প্রতি ২০ দিনে একজন ক্রীড়াবিদ যৌন হয়রানির শিকার হন এবং গত ২০ বছরে দেশটিতে ৩৬০ জনের বেশি ক্রীড়াবিদ যৌন হয়রানি শিকার হয়েছেন। মার্কিন দৈনিক ইন্ডিয়ানাপোলিস স্টার এবং ইউএস টুডে’র অনুসন্ধান প্রতিবেদনে গা গুলানো এ তথ্য উঠে এসেছে।
যৌন হয়রানির শিকার ব্যক্তিরা লোকলজ্জার ভয়ে মুখ খুলতে রাজি হন না বলে এটি বেপরোয়া ভাবে অব্যাহত রয়েছে। অলিম্পিক স্বর্ণজয়ী সাঁতারু ন্যান্সি হোগশেড-মেকার এ কথা বলেছেন।
কোচসহ ক্রীড়াক্ষেত্রের নানা কর্মকর্তারা এ জাতীয় হয়রানিতে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, নানা ভাবে যৌন হয়রানি শিকার হওয়ার কথা অন্তত ৩৬৮ জন মার্কিন ক্রীড়াবিদ স্বীকার করেছেন। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন এবং ফ্লোরিডাসহ আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্য হয়রানি চলেছে বলে অভিযোগগুলো থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে।
অবশ্য গোটা আমেরিকায় শিশুদের ওপর যৌন নির্যাতন বন্ধে কাজ করছে বলে জানিয়েছে মার্কিন সরকারের ক্রীড়া সংস্থা ইউএসএ জিমন্যান্টিকস। কিন্তু এ কাজ কবে থেকে শুরু হয়েছে এবং এতে কতোটা অগ্রগতি হয়েছে তা উল্লেখ করা হয় নি।#
পার্সটুডে/মূসা রেজা/১৭