সমুদ্রড্রোন নিয়ে আমেরিকার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে চীন
https://parstoday.ir/bn/news/world-i28513-সমুদ্রড্রোন_নিয়ে_আমেরিকার_সঙ্গে_যোগাযোগ_রক্ষা_করছে_চীন
দক্ষিণ চীন সাগর থেকে আমেরিকার সমুদ্রডোন আটকের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে চীন। বিষয়টি নিষ্পত্তির প্রত্যাশা করছে বলে চীনা সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে আজ(শনিবার) খবর দিয়েছে স্পুতনিক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৬ ১৮:৩৪ Asia/Dhaka
  • মার্কিন সমুদ্রড্রোন(ফাইল ছবি)
    মার্কিন সমুদ্রড্রোন(ফাইল ছবি)

দক্ষিণ চীন সাগর থেকে আমেরিকার সমুদ্রডোন আটকের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে চীন। বিষয়টি নিষ্পত্তির প্রত্যাশা করছে বলে চীনা সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে আজ(শনিবার) খবর দিয়েছে স্পুতনিক।

মার্কিন মহাসমুদ্রবিদ্যা বিষয়ক জরিপের জন্য ড্রোনটি দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে সমুদ্রডোনকে আটক করা হয়েছে বলে পেন্টাগন এরআগে দাবি করেছে।  একে বেআইনি হিসেবেও উল্লেখ করেছে আমেরিকা। পাশাপাশি এটি কোনো গোপন যন্ত্র নয় এবং পানির তাপমাত্রা, লবণাক্ততা এবং শব্দের গতি যাচাই করার জন্য ড্রোনকে ব্যবহার করা হয় বলে দাবি করা হয়েছে।

চীনের গণমুক্তি ফৌজের একটি সূত্র দেশটির গ্লোবাল টাইমসকে বলেছে, এটি ফেরত দেয়ার মার্কিন অনুরোধ পেয়েছে চীনা সেনাবাহিনী। দেশ দু’টির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে যোগাযোগ বজায় রাখছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৭