জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই মার্কিন ড্রোন আটক করা হয়েছে: চীন
https://parstoday.ir/bn/news/world-i28537-জাহাজ_চলাচলের_নিরাপত্তা_নিশ্চিত_করতেই_মার্কিন_ড্রোন_আটক_করা_হয়েছে_চীন
চীন বলেছে, দক্ষিণ চীন সাগর দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই মার্কিন নৌবাহিনীর সমুদ্রড্রোনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার একটি ছোট নৌকার সাহায্যে মার্কিন সমুদ্র গবেষণায় নিয়োজিত জাহাজের কাছ থেকে এ ড্রোন আটক করে চীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৬ ০৬:৪১ Asia/Dhaka
  • চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইউজুয়ান
    চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইউজুয়ান

চীন বলেছে, দক্ষিণ চীন সাগর দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই মার্কিন নৌবাহিনীর সমুদ্রড্রোনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার একটি ছোট নৌকার সাহায্যে মার্কিন সমুদ্র গবেষণায় নিয়োজিত জাহাজের কাছ থেকে এ ড্রোন আটক করে চীন।

মার্কিন সমুদ্রড্রোন (ফাইল ফটো)

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইউজুয়ান আরো বলেন,  জাহাজ ও মানুষের চলাচলের পথে বিপদ হয়ে উঠেছিল সাগর তলের মার্কিন যন্ত্র। যন্ত্রটি খতিয়ে দেখার জন্য চীনা লাইফবোট পেশাদার এবং দায়িত্বশীল মনোভাবের পরিচয় দিয়েছে বলেও জানান তিনি।

খতিয়ে দেখার পর যন্ত্রটি আমেরিকাকে ফেরত দেয়া হবে উল্লেখ করে তিনি আরো বলেন, যন্ত্রটি আসলে সাগরতলের একটি ড্রোন। এর আগে চীনা মন্ত্রণালয় বলেছে, সমুদ্রডোন আটকের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বেইজিং। চীনা সাগরে আমেরিকার নজরদারি বন্ধের আহ্বান জানিয়ে বেইজিং বলেছে, ড্রোন আটকের ঘটনা নিয়ে অনর্থক হৈ চৈ করছে আমেরিকা।#

পার্সটুডে/মূসা রেজা/১৮