আটক সমুদ্রড্রোন ফেরত দেবে চীন: পেন্টাগন
https://parstoday.ir/bn/news/world-i28615-আটক_সমুদ্রড্রোন_ফেরত_দেবে_চীন_পেন্টাগন
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমেরিকার আটককৃত সমুদ্রড্রোন ফেরত দিতে সম্মত হয়েছে চীন। দক্ষিণ চীন সাগর থেকে শুক্রবার এ ড্রোন আটক করা হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৬ ২১:০০ Asia/Dhaka
  • আটক সমুদ্রড্রোন ফেরত দেবে চীন: পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমেরিকার আটককৃত সমুদ্রড্রোন ফেরত দিতে সম্মত হয়েছে চীন। দক্ষিণ চীন সাগর থেকে শুক্রবার এ ড্রোন আটক করা হয়েছিল।

পেন্টাগন মুখপাত্র পিটার কুক বলেন, চালকহীন সমুদ্রড্রোন ফেরত দেয়ার বিষয়ে বেইজিং এবং ওয়াশিংটন সমঝোতায় পৌঁছেছে। তিনি বলেন, চীনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো গেছে এবং আমেরিকার কাছে সমুদ্রড্রোন ফিরিয়ে দেবে চীন।

অবশ্য, এর আগে বেইজিং বলেছিল,  বিশেষ ভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রড্রোনকে ফেরত দেয়া হবে। জাহাজ ও মানুষের চলাচলের পথে বিপদ যেন  হয়ে দেখা না দেয় সে জন্যেই এ ড্রোনকে আটকের কথা বলেছিল চীন।

এ ছাড়া, ড্রোন ইস্যুকে ‘নাটকীয়’ করে তোলায় আমেরিকার সমালোচনাও করা হয়। মার্কিন আচরণকে অবিবেচনাসুলভ এবং সহায়তাকারী নয় বলে অভিহিত করে চীন।# 

পার্সটুডে/মূসা রেজা/১৯