আমেরিকা এবারে যুদ্ধোপযোগী সমুদ্রড্রোনের পরীক্ষায় নামল
https://parstoday.ir/bn/news/world-i28645-আমেরিকা_এবারে_যুদ্ধোপযোগী_সমুদ্রড্রোনের_পরীক্ষায়_নামল
আমেরিকা দুই কোটি ডলারে ব্যয়ে তৈরি যুদ্ধোপযোগী সমুদ্রড্রোনের পরীক্ষা শুরু করেছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন সমুদ্রড্রোন আটকের ঘটনা নিয়ে যখন চীনের সঙ্গে দেশটির টানাপোড়েন চলছে তখন এ খবর প্রচারিত হলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৬ ০৮:৫৯ Asia/Dhaka
  • মার্কিন যুদ্ধোপযোগী সমুদ্রড্রোন সি হান্টার
    মার্কিন যুদ্ধোপযোগী সমুদ্রড্রোন সি হান্টার

আমেরিকা দুই কোটি ডলারে ব্যয়ে তৈরি যুদ্ধোপযোগী সমুদ্রড্রোনের পরীক্ষা শুরু করেছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন সমুদ্রড্রোন আটকের ঘটনা নিয়ে যখন চীনের সঙ্গে দেশটির টানাপোড়েন চলছে তখন এ খবর প্রচারিত হলো।

সি হান্টার নামের মার্কিন সমুদ্রড্রোনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৭ নট এবং একজন নাবিকও না নিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিতে পারবে এটি। সান দিয়াগোর উপকূলে সি হান্টারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। পানির তলে চলাচলের উপযোগী সমুদ্রড্রোন সি হান্টারে  বসানো বিভিন্ন সেন্সর এবং চালকহীন পরিচালনা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা হবে। প্রাথমিক ভাবে এতে কোনো অস্ত্র বসানো হয় নি।

সি হান্টার এক নাগাড়ে ৩০ থেকে ৯০ দিন সাগর তলে থেকে তৎপরতা চালাতে পারবে এবং স্বয়ংক্রিয় ভাবে বন্দর ত্যাগ করতে ও বন্দরে নিজ ঘাটিতে ফিরে আসতে পারবে। শত্রুপক্ষের ডুবোজাহাজ খুঁজে বের করতে এবং ঘায়েল করার কাজে সি হান্টার ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১৯