মার্কিন ড্রোন চুরির ট্রাম্পের দাবি নাকচ করল চীন
চীন আমেরিকার ড্রোন চুরি করেছে বলে মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন বেইজিং তা নাকচ করে দিয়েছে। গত সপ্তাহে এ ড্রোনকে দক্ষিণ চীন সাগর থেকে আটক করেছিল চীন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, চীনা নৌবাহিনী মার্কিন সমুদ্রড্রোনটি ‘দায়িত্বশীলতার সঙ্গে পেশাদার ভাবে আটক’ করেছে। দক্ষিণ চীন সাগর পথে জাহাজ চলাচল নিরাপদ করার জন্য ড্রোনকে আটক করা হয়।
তিনি আরো বলেন, চুরি শব্দটি চীন মোটেও ভাল ভাবে নেয় নি এবং এক্ষেত্রে শব্দটির ভুল প্রয়োগ হয়েছে। তার বদলে বলা যেতে পারে যে রাস্তায় আপনি একটি জিনিস কুড়িয়ে পেলেন তারপর ওটা কি তা খতিয়ে দেখলেন। ওই জিনিসটা একজন তার নিজের বলে দাবি করলে তাকে ফিরিয়ে দেয়ার আগে ওটা তার কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে হবে বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২০