‘জেনেবুঝে রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় নেদারল্যান্ড’
https://parstoday.ir/bn/news/world-i28861-জেনেবুঝে_রাশিয়ার_সঙ্গে_সম্পর্ক_খারাপ_করতে_চায়_নেদারল্যান্ড’
ডাচ কর্মকর্তারা জেনেবুঝে মস্কোর সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে চান বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা এ অভিযোগ করে বলেছেন, আমেরিকাকে নেদারল্যান্ডে ট্যাংক মোতায়েন করতে দিয়ে মস্কোর সঙ্গে সম্পর্ক নষ্ট করছে ডাচ কর্তৃপক্ষ।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৬ ০৮:২০ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা

ডাচ কর্মকর্তারা জেনেবুঝে মস্কোর সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে চান বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা এ অভিযোগ করে বলেছেন, আমেরিকাকে নেদারল্যান্ডে ট্যাংক মোতায়েন করতে দিয়ে মস্কোর সঙ্গে সম্পর্ক নষ্ট করছে ডাচ কর্তৃপক্ষ।

তিনি বলেন, “মনে হচ্ছে ডাচ কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে ইচ্ছাকৃতভাবে সম্পর্কের অবনতি ঘটাতে চান।” যাখারোভা বলেন, নেদারল্যান্ডে আমেরিকার জন্য স্থাপিত একটি সামরিক ঘাঁটিতে ট্যাংক, সাঁজোয়া যান ও আর্টিলারি বন্দুকসহ ভারী অস্ত্রসস্ত্র মজুদের যে খবর প্রকাশিত হয়েছে সে ব্যাপারে চোখ-কান বন্ধ রাখতে পারে না মস্কো।

সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব ইউরোপের দেশগুলোতে ব্যাপক সমরাস্ত্র ও সেনা সমাবেশ ঘটিয়েছে আমেরিকা।  এ তৎপরতা দিন দিন বাড়িয়ে যাচ্ছে মার্কিন সরকার। মস্কো ওয়াশিংটনের এ পদক্ষেকে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা হিসেবে অভিহিত করছে।

এদিকে ডাচ পররাষ্ট্রমন্ত্রী বার্ট কোয়েন্ডার্স দাবি করেছেন, রাশিয়ার এ প্রতিক্রিয়া তার দেশের বোধগম্য নয়।  নেদারল্যান্ডে মার্কিন ট্যাংক মোতায়েনকে তিনি ‘আগ্রাসী তৎপরতা’ হিসেবে না দেখে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২