সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করুন: পাকিস্তান-ভারতকে বান কি মুন
https://parstoday.ir/bn/news/world-i28966-সংলাপের_মাধ্যমে_মতপার্থক্য_দূর_করুন_পাকিস্তান_ভারতকে_বান_কি_মুন
জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি বুন সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার জন্য পরমাণু শক্তিধর পাকিস্তান এবং ভারতের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৬ ০৯:২০ Asia/Dhaka
  • সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করুন: পাকিস্তান-ভারতকে বান কি মুন

জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি বুন সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার জন্য পরমাণু শক্তিধর পাকিস্তান এবং ভারতের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।

১০ বছর দায়িত্ব পালনের পর চলতি মাসের শেষে জাতিসংঘের মহাসচিব পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। বান কি মুন তার বিবৃতিতে দুই প্রতিবেশী দেশকে সংলাপের মাধ্যমে বিরোধ দূর করতে উৎসাহিত করেছেন।

জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, পাক-ভারত বিরোধের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান খুবই সঙ্গতিপূর্ণ। পাক-ভারত বিরোধ নিয়ে গতমাসেও বান কি মুন উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান তিনি। নিয়ন্ত্রণ রেখা বরাবর বেড়ে চলা উত্তেজনার বিষয়ে বান কি মুন উদ্বেগের সঙ্গে নজর রাখছেন বলেও ফারহান হক জানান।#

পার্সটুডে/মূসা রেজা/২৩