পরমাণু অস্ত্র দৌড়ে আমেরিকা সবাইকে ছাড়িয়ে যাবে: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i29029-পরমাণু_অস্ত্র_দৌড়ে_আমেরিকা_সবাইকে_ছাড়িয়ে_যাবে_ট্রাম্প
মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরমাণু অস্ত্র দৌড়ে আমেরিকা সবাইকে ছাড়িয়ে যাবে। আমেরিকার আরো পরমাণু অস্ত্র প্রয়োজন বলে টু্‌ইট বার্তা পাঠানোর পরই এ মন্তব্য করেন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৬ ২১:৪৮ Asia/Dhaka
  • পরমাণু অস্ত্র দৌড়ে আমেরিকা সবাইকে ছাড়িয়ে যাবে: ট্রাম্প

মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরমাণু অস্ত্র দৌড়ে আমেরিকা সবাইকে ছাড়িয়ে যাবে। আমেরিকার আরো পরমাণু অস্ত্র প্রয়োজন বলে টু্‌ইট বার্তা পাঠানোর পরই এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের আকস্মিক টুইট বার্তার সমর্থনে এমএনএসবিসি’র প্রাতঃকালীন অনুষ্ঠান ‘মর্নিং শো’তে উপস্থিত হন মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্টের ভবিষ্যৎ প্রেস সেক্রেটারি সিন স্পাইসার। এ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মাইকা ব্রেজেজিনস্কি এবং অনুষ্ঠানের বিজ্ঞাপন বিরতির অবকাশে ট্রাম্পের সঙ্গে ব্রেজেজিনস্কির কথা বলার সুযোগ করে দেন স্পাইসার। বিরতির পর অনুষ্ঠান শুরু হলে ব্রেজেজিনস্কির কাছে সঞ্চালক জো স্কেয়ারবোরো জানতে চান ট্রাম্প তাকে কি বলেছেন।

জবাবে ব্রেজেজিনস্কি বলেন, প্রতিদ্বন্দ্বী দেশগুলো যদি আমেরিকার সঙ্গে পাল্লা দিতে চায় তবে ব্যয়বহুল পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তোলাকে ওয়াশিংটন স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, অস্ত্র দৌড়ে আমেরিকা সবাইকে ছাড়িয়ে যাবে বলেও জানিয়েছেন ট্রাম্প।#  

পার্সটুডে/মূসা রেজা/২৪