বক্তৃতা চুরি: পাক প্রেসিডেন্ট ভবনের কর্মকর্তাদের বিরুদ্ধে স্কুল ছাত্রের মামলা
পাকিস্তানের ক্লাস সিক্সের এক ছাত্র তার বক্তৃতা চুরি এবং বিনা অনুমতিতে ব্যবহারের অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ভবনের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে। ইসলামাবাদ মডেল কলেজ ফর বয়েজের ক্লাস সিক্সের ছাত্র মোহাম্মদ সাবিল হায়দার তার বাবার মাধ্যমে ইসলামাবাদ হাইকোর্টে এ মামলা দায়ের করে।
১১ বছর বয়সী ছাত্রটি পাকিস্তানের বেসরকারি চ্যানেল ডন নিউজকে বলেছে, ২২ ডিসেম্বর প্রেসিডেন্ট ভবনে বক্তৃতা দেয়ার জন্য তাকে নির্বাচন করা হয়েছিল। ভাষণটি রেকর্ড করা হবে এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ্র ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ ডিসেম্বর তা পাকিস্তান টেলিভিশনে সম্প্রচারের কথা ছিল।
কিন্তু নির্ধারিত দিনে প্রেসিডেন্ট ভবনে উপস্থিত হওয়ার পর তাকে জানানো হয় যে, ওই বক্তৃতা তাকে করতে হবে না। আদালতে পেশ করা আর্জিতে মোহাম্মদ সাবিল হায়দার জানায়, দশম শ্রেণির ছাত্র তার লেখা এবং প্রস্তুত করা বক্তৃতা দেয়। এতে সাবিলের মেধাস্বত্ব চুরি করা হয়েছে বলে আর্জিতে অভিযোগ করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৪