‘দ. চীন সাগরে দ্বীপপুঞ্জে আরো ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে বেইজিং’
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে আরো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিয়েছে বেইজিং। মার্কিন সংবাদ ফক্স নিউজ এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে হাইনান দ্বীপের সীমানা থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জগুলোতে সিএসএ-৬বি এবং এইচকিউ-৯ ক্ষেপণাস্ত্র বসাবে বেইজিং।
ফক্স নিউজ বলছে, উপগ্রহ থেকে হাইনানের তোলা ছবি দেখে এ সিদ্ধান্তে পৌঁছেছে মার্কিন কর্তৃপক্ষ।
দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের অন্যতম দ্বীপ হাইনান। এ দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে চীনের সঙ্গে তাইওয়ান, ভিয়েতনাম,মালেয়েশিয়া এবং ফিলিপাইনের বিরোধ অব্যাহত রয়েছে। এ ছাড়া, নৌচলাচলের কথিত স্বাধীনতার নামে মার্কিন নৌবাহিনী মাঝে মাঝে এ এলাকায় টহল দেয়। চীনা প্রতিবাদ উপেক্ষা করে এ সব টহল দেয়া হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৪