শরণার্থীদের জার্মানি থেকে দ্রুত বের করা হবে: মারকেল
https://parstoday.ir/bn/news/world-i29089-শরণার্থীদের_জার্মানি_থেকে_দ্রুত_বের_করা_হবে_মারকেল
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল তার দেশ থেকে খুব দ্রুত শরণার্থীদের বের করে দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যেসব শরণার্থীর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তাদেরকে জার্মানি থেকে বের করে দেয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৬ ১৪:১৬ Asia/Dhaka
  • জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল
    জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল তার দেশ থেকে খুব দ্রুত শরণার্থীদের বের করে দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যেসব শরণার্থীর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তাদেরকে জার্মানি থেকে বের করে দেয়া হবে।

তিউনিশিয়ার সন্দেহভাজন এক ব্যক্তি জার্মানির একটি ক্রিসমাস মার্কেটে ট্রাক নিয়ে হামলা চালানোর পর এ পরিকল্পনার কথা জানালেন মারকেল। গতকাল শুক্রবার তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ এসেবজির সঙ্গে ফোনালাপের সময় তিনি এ কথা জানান। মারকেল বলেন, জার্মানির নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের জন্য তিনি এ ব্যবস্থা নেবেন।

চলতি সপ্তাহের প্রথম দিকে জার্মানির রাজধানী বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলায় ১২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছিল। এ ঘটনায় জড়িত আনিস আমরি নামে এক ব্যক্তিকে ইতালির পুলিশ গুলি করে হত্যা করেছে বলে খবর বেরিয়েছে। ইতালিতে নিহত এ ব্যক্তিকে জার্মানির সেই ঘাতক চালক বলে পরিচয় দেয়া হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪