মহড়ার জন্য প্রশান্ত মহাসাগরে যাবে চীনা বিমানবাহী রণতরী
https://parstoday.ir/bn/news/world-i29152-মহড়ার_জন্য_প্রশান্ত_মহাসাগরে_যাবে_চীনা_বিমানবাহী_রণতরী
চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিং প্রথম খোলা সাগরে নৌমহড়ায় অংশ গ্রহণের জন্য প্রশান্ত মহাসাগরের যাওয়ার পরিকল্পনা করেছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে এ মহড়া অনুষ্ঠিত হবে এবং এতে অংশ গ্রহণের জন্য চীনা নৌবহরের নানা ধরণের রণতরী এবং জাহাজ পাঠানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৬ ০৭:১৭ Asia/Dhaka
  • মহড়ার জন্য প্রশান্ত মহাসাগরে যাবে চীনা বিমানবাহী রণতরী

চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিং প্রথম খোলা সাগরে নৌমহড়ায় অংশ গ্রহণের জন্য প্রশান্ত মহাসাগরের যাওয়ার পরিকল্পনা করেছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে এ মহড়া অনুষ্ঠিত হবে এবং এতে অংশ গ্রহণের জন্য চীনা নৌবহরের নানা ধরণের রণতরী এবং জাহাজ পাঠানো হয়েছে।

চীনের রাষ্ট্র পরিচালিত দৈনিক গ্লোবাল টাইমস দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। চীনা গণমুক্তি ফৌজের নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরের  মহড়ায় অংশ নেবে লিয়াওনিং।

চীনা বিমানবাহী রণতরী এই প্রথমবারের মতো খোলা সাগরের সামরিক মহড়ায় অংশ গ্রহণ করছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, বোহাই সাগর, পিত সাগর, পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরসহ চীনের অন্যান্য সাগর এলাকায়ও এটি সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৫