সাগরে চীন নিজ কর্তৃত্ব বজায় রাখবে: হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রেসিডেন্ট শি
https://parstoday.ir/bn/news/world-i29827-সাগরে_চীন_নিজ_কর্তৃত্ব_বজায়_রাখবে_হুঁশিয়ারি_উচ্চারণ_করলেন_প্রেসিডেন্ট_শি
চীনা প্রেসিডেন্ট শি জিনপিয়াং আবারো বহির্শক্তিগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চীনা পানিসীমার মধ্যে বেইজিংয়ের সার্বভৌমত্ব নিয়ে এবং সাগরপথের ওপর কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলার বিরুদ্ধে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০১, ২০১৭ ২০:১০ Asia/Dhaka
  • সাগরে চীন নিজ কর্তৃত্ব বজায় রাখবে: হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রেসিডেন্ট শি

চীনা প্রেসিডেন্ট শি জিনপিয়াং আবারো বহির্শক্তিগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চীনা পানিসীমার মধ্যে বেইজিংয়ের সার্বভৌমত্ব নিয়ে এবং সাগরপথের ওপর কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলার বিরুদ্ধে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নতুন বছরের বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, শান্তিপূর্ণ ভাবে উন্নয়নকে চীন পছন্দ করে। তবে ভৌগলিক সার্বভৌমত্ব, সাগর এবং নিজ স্বার্থের বিষয়ে কর্তৃত্ব বজায় রাখতে চীন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তিনি।

চীনের জনগণ  কখনোই এ সব বিষয় নিয়ে গণ্ডগোল পাকানোকে সহ্য করবে না বলেও জানান তিনি।

দক্ষিণ চীন সাগরের বেশির ভাগ এলাকার ওপর কর্তৃত্ব দাবি করছে চীন। অবশ্য, এ সাগরের ওপর মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান, ব্রুনাই এবং ভিয়েতনামও অধিকার দাবি করছে।

কিন্তু তাইওয়ানের সঙ্গে ভৌগলিক বিরোধের বিষয়ে সরাসরি কিছু বলেন নি প্রেসিডেন্ট শি।#

পার্সটুডে/মূসা রেজা/১