পরমাণু সমঝোতা নিয়ে প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে: চীন
https://parstoday.ir/bn/news/world-i31231-পরমাণু_সমঝোতা_নিয়ে_প্রতিশ্রুতি_পূর্ণ_করতে_হবে_চীন
চীন বলেছে, ২০১‌৫ সালে ইরানের সঙ্গে সই করা পরমাণু সমঝোতার বিষয়ে সব দেশকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৭ ২২:৪১ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং

চীন বলেছে, ২০১‌৫ সালে ইরানের সঙ্গে সই করা পরমাণু সমঝোতার বিষয়ে সব দেশকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

চীনা মুখপাত্র এ সমঝোতাকে আন্তর্জাতিক চুক্তি উল্লেখ করে বলেন, “সমঝোতার পক্ষগুলোকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে এবং সমঝোতা বাস্তবায়নের বিষয়ে কোনো রকমের সমস্যা দেখা দিলে তা পরামর্শের মাধ্যমে সমাধান করতে হবে।”

হুয়া চুনইং বলেন, ইরানের পরমাণু ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে চীন সক্রিয়ভাবে অংশ নিয়েছিল এবং বিষয়টিতে অবদান রেখেছে। সুস্থির লক্ষ্য এবং ন্যায্য ও সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে চীন এ পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এছাড়া পরমাণু সমঝোতা টেকসই, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য চীন প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে আন্তর্জাতিক কোনো দ্বন্দ্ব নিরসনের বাস্তব উদাহরণ হচ্ছে ইরানের এ পরমাণু সমঝোতা। পরমাণু সমঝোতার এক বছর পূর্তিতে চীনা মুখপাত্র এসব কথা বললেন। তবে আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা বাতিল করার হুমকি দিয়েছেন। আগামী শুক্রবার তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭