‘স্নোডেনকে আমেরিকায় ফেরত পাঠানোর কথা ভাবছে না’ রাশিয়া'
https://parstoday.ir/bn/news/world-i32805-স্নোডেনকে_আমেরিকায়_ফেরত_পাঠানোর_কথা_ভাবছে_না’_রাশিয়া'
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ'র সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়া তার নিজ দেশ আমেরিকায় ফেরত পাঠানোর কথা ভাবছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছেন তার আইনজীবী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ হিসেবে এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়া তুলে দিতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদেরকে এ খবরের সূত্র হিসেবে উল্লেখে করা হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ২০:২১ Asia/Dhaka
  • ‘স্নোডেনকে আমেরিকায় ফেরত পাঠানোর কথা ভাবছে না’ রাশিয়া'

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ'র সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়া তার নিজ দেশ আমেরিকায় ফেরত পাঠানোর কথা ভাবছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছেন তার আইনজীবী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ হিসেবে এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়া তুলে দিতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদেরকে এ খবরের সূত্র হিসেবে উল্লেখে করা হয়।

কিন্তু স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা আজ (শনিবার) বলেছেন, স্নোডেনকে আমেরিকায় ফেরত পাঠানোর কোনো কারণ নেই। বিরাজমান রুশ আইনের আওতায়ই স্নোডেনের বিষয়ে মস্কো সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। এছাড়া, স্নোডেন আইন ভঙ্গ  করেন নি এবং তাকে আমেরিকায় ফেরত পাঠানোর কথা রাশিয়ার কেউ ভাবছেন না বলে জানান তিনি। 

এদিকে, ফেরত পাঠানো সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর এক বার্তায় স্নোডেন বলেছেন, "অবশেষে প্রমাণ হলো যে, আমি রাশিয়ার গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করি নি। আমি স্বাধীন...আমি সব সময় যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছি...রাশিয়া কখনো আমাকে তাদের মানুষ হিসেবে মনে করে নি।"

২০১৩ সাল থেকে স্নোডেন রাশিয়ায় আশ্রয় গ্রহণ করে আছেন এবং সম্প্রতি তাকে  ২০২০ সাল পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি দেয়া হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১১