সিরিয়ায় রাশিয়ার চেয়ে পাঁচগুণ বেসামরিক ব্যক্তি হত্যা করেছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i32958-সিরিয়ায়_রাশিয়ার_চেয়ে_পাঁচগুণ_বেসামরিক_ব্যক্তি_হত্যা_করেছে_আমেরিকা
গত মাসে মার্কিন হামলায় নিহত বেসামরিক লোকদের সংখ্যা রুশ হামলার চেয়ে পাঁচ গুণ বলে একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১৫:২০ Asia/Dhaka
  • সিরিয়ায় রাশিয়ার চেয়ে পাঁচগুণ বেসামরিক ব্যক্তি হত্যা করেছে আমেরিকা

গত মাসে মার্কিন হামলায় নিহত বেসামরিক লোকদের সংখ্যা রুশ হামলার চেয়ে পাঁচ গুণ বলে একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে।

গত জানুয়ারিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় যেখানে ২৫৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন সেখানে রুশ বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৪৮। গতকাল (সোমাবার) সিরিয়ার মানবাধিকার সূত্রগুলোর বরাত দিয়ে এয়ারওয়ারস এ তথ্য জানিয়েছে।  

এছাড়া, আলাদাভাবে একই সময়ে যেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৯৫ জন বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন সেখানে রুশ হামলায় এ সংখ্যা ছিল ৫৭ জন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিরিয়া এবং ইরাকে ওয়াশিংটন এবং তার মিত্র দেশগুলো যখন বিমান হামলা জোরদার করেছে তখন মার্কিন হামলায় এতো বিপুল সংখ্যক বেসামরিক মানুষের হতাহতের খবর এলো।  

২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় দায়েশের অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। তবে তাদের হামলায় দায়েশ নির্মূল হয় নি বা তাদের শক্তি খর্ব হয় নি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪