আফগান কর্মকর্তাদের তলব করে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i33100-আফগান_কর্মকর্তাদের_তলব_করে_সন্ত্রাসী_হামলার_প্রতিবাদ_জানাল_পাকিস্তান
রাওয়ালপিন্ডির সেনা সদরদফতরে আফগানিস্তানের দূতাবাসের কর্মকর্তাদের তলব করে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের মাটি ব্যবহারে করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর বিরুদ্ধে এ প্রতিবাদ জানানো হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ০৯:০২ Asia/Dhaka
  • আফগান কর্মকর্তাদের তলব করে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাল পাকিস্তান

রাওয়ালপিন্ডির সেনা সদরদফতরে আফগানিস্তানের দূতাবাসের কর্মকর্তাদের তলব করে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের মাটি ব্যবহারে করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর বিরুদ্ধে এ প্রতিবাদ জানানো হয়।

পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরএর প্রধান মেজর জেনারেল আসিফ গাফুর টুইট বার্তায় এ কথা জানিয়েছেন। এ ছাড়া, আফগান কর্মকর্তাদের মোস্ট ওয়ানটেড ৭৬ জনের একটি তালিকাও দেয়া হয়।

এ চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ বা তাদেরকে পাকিস্তানের কাছে হস্তান্তর করার জন্য আফগানিস্তানের প্রতি আহ্বান জানান হয়।

মাত্র দু’দিন আগে আফগান এক শীর্ষস্থানীয় কূটনীতিবিদকে পাক পররাষ্ট্র দফতরে তলব করে প্রতিবাদ জানানো হয়েছিল। আফগানিস্তানে ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদপত্রে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বিরুদ্ধে চালানো সন্ত্রাসী হামলাগুলোর বিস্তারিত তালিকা এবং এ সংক্রান্ত তথ্য দেয়া হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৭