কৃষ্ণ সাগরে উপস্থিতি জোরদার করবে ন্যাটো
https://parstoday.ir/bn/news/world-i33114-কৃষ্ণ_সাগরে_উপস্থিতি_জোরদার_করবে_ন্যাটো
কৃষ্ণ সাগরে উপস্থিতি জোরদারের পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এ পরিকল্পনা রাশিয়ার সঙ্গে বিরাজমান পাশ্চাত্যের উত্তেজনাকে আরো তুঙ্গে নিয়ে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১৩:৩৫ Asia/Dhaka
  • কৃষ্ণ সাগরে উপস্থিতি জোরদার করবে ন্যাটো

কৃষ্ণ সাগরে উপস্থিতি জোরদারের পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এ পরিকল্পনা রাশিয়ার সঙ্গে বিরাজমান পাশ্চাত্যের উত্তেজনাকে আরো তুঙ্গে নিয়ে যাবে।

ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে সাংবাদিকদের ব্রিফিং দেয়ার সময় এ ঘোষণা দেন ন্যাটোর মহাসচিব জেনারেল স্টোলেনবার্গ। ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।

পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ সাগরগুলোতে ন্যাটোর সামরিক উপস্থিতি জোরদার করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, যে সব এলাকায় রুশ ঘাঁটি রয়েছে সে সব এলাকায় এ উপস্থিতি জোরদার করা হবে। এ সব তৎপরতার মাধ্যমে সংঘাত বা উসকনি উসকে দেয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/১৭