উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং-এ আবারো শত শত সেনা পাঠাল চীন
https://parstoday.ir/bn/news/world-i33246-উইঘুর_মুসলিম_অধ্যুষিত_শিনজিয়াং_এ_আবারো_শত_শত_সেনা_পাঠাল_চীন
চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে আবারো শত শত সেনা পাঠানো হয়েছে। সেখানকার রাজপথে এসব সেনা কুচকাওয়াজ করেছে। এ সময়ে সাঁজোয়া গাড়ি বহর নিয়ে পুলিশ বাহিনীও এ কুচকাওয়াজে অংশ নিয়েছে। এ প্রদেশে ঘটে যাওয়া সহিংসতার পর সেখানে সেনা পাঠানো হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ০৮:০৬ Asia/Dhaka
  • উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং-এ আবারো শত শত সেনা পাঠাল চীন

চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে আবারো শত শত সেনা পাঠানো হয়েছে। সেখানকার রাজপথে এসব সেনা কুচকাওয়াজ করেছে। এ সময়ে সাঁজোয়া গাড়ি বহর নিয়ে পুলিশ বাহিনীও এ কুচকাওয়াজে অংশ নিয়েছে। এ প্রদেশে ঘটে যাওয়া সহিংসতার পর সেখানে সেনা পাঠানো হলো।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের লক্ষ্যে এ কুচকাওয়াজ করা হয়। এ ছাড়া, সেনারা সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করে শ্লোগানও দেয়।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, শিনজিয়াং-এর কম্যুনিস্ট পার্টির সহকারী সচিব ঝাও হাইলুন এ কুচকাওয়াজকে 'সন্ত্রাসবাদ বিরোধী লড়াই জোরদারের সত্যিকার পদক্ষেপ' হিসেবে উল্লেখ করেন। এ প্রদেশের উগ্রবাদীদের ধ্বংস করে দেয়া হবে বলেও এ সময়ে ঘোষণা করেন তিনি।

ডিসেম্বরে  এ প্রদেশে বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে একটি সরকারি ভবনে হামলা চালানো হয়েছিল। এ ছাড়া, সম্প্রতি সশস্ত্র তিন সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, গত মাসে একটি বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত ছিল এ তিন ব্যক্তি ।

এ দিকে, উইঘুর মুসলমানরা বৈষম্যের শিকার বলে যে দাবি করে তা অস্বীকার করে চীন। এ প্রদেশের বেশির ভাগ সহিংসতার জন্য উগ্রবাদীদের দায়ী করা হয়।

শিনজিয়াং প্রদেশে গত কয়েক বছরে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ হান চীনা সম্প্রদায়ের সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২০