পূর্ব ভারত মহাসাগরে সামরিক মহড়া চালাল চীনা যুদ্ধজাহাজের বহর
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ২১:৫৪ Asia/Dhaka
চীনা যুদ্ধজাহাজের বহর ভারত মহাসাগরে সামরিক মহড়া চালিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, চীনা নৌবহর পূর্ব ভারত সাগরের আন্তর্জাতিক পানিসীমার মধ্যে সামরিক মহড়া চালিয়েছে। তবে, ঠিক কোন জায়গায় মহড়া হয়েছে, কয়দিন ধরে চলেছে কিংবা মহড়ায় কী ধরণের জাহাজ অংশ নিয়েছে সে সব তথ্য পাওয়া যায় নি। শিনহুয়ার খবরে মহড়া নিয়ে বিস্তারিত কোনো বিবরণ দেয়া হয় নি।
অতীতে চীন বলেছে, ভারত মহাসাগরকে এককভাবে ভারতের বলে মনে করা নয়াদিল্লির জন্য উচিত হবে না। ভারত মহাসাগরে সম্প্রতি চীন তৎপরতা বাড়াতে শুরু করেছে। কলম্বো বন্দরে এবং সম্প্রতি করাচি বন্দরে চীনা সাবমেরিনের উপস্থিতির খবর বের হয়েছে। এতে ভারত উদ্বিগ্ন হয়ে পড়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২১
ট্যাগ