আমেরিকার প্রস্তাবে আবার ভেটো দেবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i33546-আমেরিকার_প্রস্তাবে_আবার_ভেটো_দেবে_রাশিয়া
সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের তৈরি করা একটি প্রস্তাবে ভেটো দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাশিয়া। রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে দামেস্কের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করতে চায় দেশ তিনটি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ১৪:২৫ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখছেন রাশিয়ার উপ রাষ্ট্রদূত ভ্লাদিমির সাফরোনকভ
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখছেন রাশিয়ার উপ রাষ্ট্রদূত ভ্লাদিমির সাফরোনকভ

সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের তৈরি করা একটি প্রস্তাবে ভেটো দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাশিয়া। রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে দামেস্কের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করতে চায় দেশ তিনটি।

এ প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত ভ্লাদিমির সাফরোনকভ বলেন, “আমি আমাদের অবস্থান খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছি। এরপরও যদি আমেরিকা ও তার মিত্ররা প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের বৈঠকে তোলে তাহলে আমরা তাতে ভেটো দেব।” নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষে গতকাল (শুক্রবার) তিনি এ কথা বলেন। রুশ কূটনীতিক পশ্চিমাদের তোলা এ প্রস্তাবকে একপক্ষীয় বলে তা নাকচ করেন। তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে পর্যাপ্ত প্রমাণ নেই।

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স আগামী দুই একদিনের মধ্যে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তুলতে চায়। সিরিয়ার সরকার বার বার বলেছে, তারা কোনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করে নি। এছাড়া, জাতিসংঘের যৌথ প্যানেল এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা তদন্ত করে বলেছে যে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫