আফগানিস্তান নিয়ে অভিন্ন অবস্থান গ্রহণের চেষ্টা করছে চীন এবং ভারত
https://parstoday.ir/bn/news/world-i33692-আফগানিস্তান_নিয়ে_অভিন্ন_অবস্থান_গ্রহণের_চেষ্টা_করছে_চীন_এবং_ভারত
আফগানিস্তান নিয়ে অভিন্ন অবস্থান গ্রহণের চেষ্টা করছে চীন এবং ভারত। দেশ দু’টির মধ্যে বিরাজমান মত পার্থক্য ভুলে এ চেষ্টা চলছে বলে আজ (মঙ্গলবার) ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ০৭:৫৫ Asia/Dhaka
  • আফগানিস্তান নিয়ে অভিন্ন অবস্থান গ্রহণের চেষ্টা করছে চীন এবং ভারত

আফগানিস্তান নিয়ে অভিন্ন অবস্থান গ্রহণের চেষ্টা করছে চীন এবং ভারত। দেশ দু’টির মধ্যে বিরাজমান মত পার্থক্য ভুলে এ চেষ্টা চলছে বলে আজ (মঙ্গলবার) ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে।

পরমাণু সরবরাহ গোষ্ঠী বা এনএসজি’তে ভারতের সদস্য পদ লাভ, জাতিসংঘে মাসুদ আজহারকে সন্ত্রাসী ঘোষণার চেষ্টা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে প্রবল মত পার্থক্য রয়েছে।

এ সব মত পার্থক্য দূরে সরিয়ে রেখে আফগানিস্তানের বিষয়ে অভিন্ন অবস্থান নেয়ার বিষয়ে চীন এবং ভারত চিন্তা করছে বলে খবরে বলা হয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের বেইজিং সফরের সময়ে এ নিয়ে আলোচনা হয়েছে। এমন কি উপ মহাদেশের অন্যান্য অংশ দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও আফগানিস্তানে বেইজিং-দিল্লির অভিন্ন উন্নয়ন প্রকল্পের সম্ভাবনা নিয়ে  দেশ দু’টির কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়।

বেইজিং সফরকালে চীনের পররাষ্ট্র বিষয়ক ভাইস-মিনিস্টার জাং ইয়েসুইের সঙ্গে জয়শংকরের বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ‘কৌশলগত সংলাপ’ পুনরায় শুরু হয়েছে বলেও ধারণা সৃষ্টি হয়েছে। এ বৈঠকে উভয়ে চীন-ভারত সম্পর্ক ‘স্থিতিশীল’ করার চেষ্টা করছেন। বিশ্ব যখন নতুন করে উত্তেজনা প্রত্যক্ষ করছে তখন এ তৎপরতা চলছে বলে ভারতের পদস্থ কর্মকর্তারা জানান।#

পার্সটুডে/মূসা রেজা/২৮