ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তৃতা অনুষ্ঠানে স্নাইপারের গুলি; আহত ২
https://parstoday.ir/bn/news/world-i33748-ফ্রান্সের_প্রেসিডেন্টের_বক্তৃতা_অনুষ্ঠানে_স্নাইপারের_গুলি_আহত_২
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় সেখানে স্নাইপারের ভুলবশত গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দ্রুত গতির একটি ট্রেন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এ ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০১, ২০১৭ ১০:০০ Asia/Dhaka
  • ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তৃতা অনুষ্ঠানে স্নাইপারের গুলি; আহত ২

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় সেখানে স্নাইপারের ভুলবশত গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দ্রুত গতির একটি ট্রেন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এ ঘটনা ঘটে।

হঠাৎ করে গুলির শব্দে ওলাঁদের বক্তৃতায় ছেদ পড়ে। তিনি বলেন, “আমি আশা করি এটা বড় কিছু নয়।” এরপর তিনি আবার তার বক্তৃতা শুরু করেন।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর একজন সদস্যের রাইফেল থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে যায়। গুলি গিয়ে আঘাত করে নাস্তা প্রস্তুতকারী কর্মীদের তাবুতে। আহতদের মধ্যে একজন রেলওয়ে কোম্পানির কর্মী রয়েছেন। বক্তৃতা শেষে ওলাঁদ আহতদের দেখতে যান। গুলির ঘটনার বিষয়ে তদন্ত চলছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১