চীনে গত বছর ১৯,০০০ পাকিস্তানি ছাত্র উচ্চশিক্ষা গ্রহণ করেছে
https://parstoday.ir/bn/news/world-i33866-চীনে_গত_বছর_১৯_০০০_পাকিস্তানি_ছাত্র_উচ্চশিক্ষা_গ্রহণ_করেছে
পাকিস্তান থেকে গত বছর চীনে ১৯ হাজার ছাত্র উচ্চশিক্ষা গ্রহণ করেছে। চীনে আন্তর্জাতিক ছাত্র সংখ্যার দিক থেকে পাকিস্তান নবম অবস্থান থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০১৭ ০৯:৩৩ Asia/Dhaka
  • চীনে গত বছর ১৯,০০০ পাকিস্তানি ছাত্র উচ্চশিক্ষা গ্রহণ করেছে

পাকিস্তান থেকে গত বছর চীনে ১৯ হাজার ছাত্র উচ্চশিক্ষা গ্রহণ করেছে। চীনে আন্তর্জাতিক ছাত্র সংখ্যার দিক থেকে পাকিস্তান নবম অবস্থান থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। এতে আরো বলা হয়েছে, সিল্ক রোড অর্থনৈতিক বেল্ট এবং ২১তম সেঞ্চুরি মেরিটাইম সিল্ক রোডের আশেপাশের ৬৪টি দেশের দুই লাখের বেশি ছাত্র চীনে উচ্চশিক্ষা গ্রহণ করেছে। ২০১৫ সালের চেয়ে এ সংখ্যা ১৩.৬ শতাংশ বেড়েছে বলেও জানানো হয়েছে। এ সব দেশকে অগ্রাধিকার দেয়ার চীনা ধারাবাহিক নীতির প্রভাবে ছাত্র সংখ্যা এ ভাবে বেড়েছে।

এ ছাড়া, গত বছর সব মিলিয়ে বিশ্বের ২০৫টি দেশের চার লাখ ৪০ হাজার ছাত্র চীনে উচ্চশিক্ষা গ্রহণ করেছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা ১১.৪ শতাংশ বেড়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩