রুশ বিরোধী মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিতে পড়েছে আফগান বিমান শক্তি
https://parstoday.ir/bn/news/world-i33918-রুশ_বিরোধী_মার্কিন_নিষেধাজ্ঞায়_ক্ষতিতে_পড়েছে_আফগান_বিমান_শক্তি
রাশিয়ার বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিমান শক্তি ক্ষতির মুখে পড়েছে এবং এতে দেশটিতে নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে। সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে এ তথ্য দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাইয়ুমি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০১৭ ০৬:৫৫ Asia/Dhaka
  • রুশ বিরোধী মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিতে পড়েছে আফগান বিমান শক্তি

রাশিয়ার বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিমান শক্তি ক্ষতির মুখে পড়েছে এবং এতে দেশটিতে নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে। সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে এ তথ্য দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাইয়ুমি।

তিনি জানান, মার্কিন নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে ব্যবহৃত রুশ এমআই-১৭ “হিপ” যুদ্ধ-হেলিকপ্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ রাশিয়ার কাছ থেকে কিনতে পারছে না কাবুল। আফগান বিমান বাহিনীর জন্য এ সব হেলিকপ্টার কিনেছিল আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। যুদ্ধ অভিযানে জড়িত সেনাদের সমর্থন দেয়ার এবং তাদের জন্য প্রয়োজনীয় সরবরাহের কাজে ব্যবহৃত হয় এ সব হেলিকপ্টার।

ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ২০১৪ সালে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। এরপর থেকে এ সব হেলিকপ্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনার কাছে মার্কিন তহবিল আর ব্যবহার করতে পারছে না আফগানিস্তান। এতে দেশটির বিমান শক্তি মারাত্মক সমস্যায় পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অবশ্য যুদ্ধ-হেলিকপ্টারের জন্য যন্ত্রাংশ সরবরাহ করার এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য মস্কোকে অনুরোধ করেছে কাবুল। কিন্তু এ নিয়ে এখনো কোনো চুক্তি করা সম্ভব হয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/৩