‘সাইবার হামলা করেছে সিআইএ, দোষ চাপিয়েছে রাশিয়ার ঘাড়ে’
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ নিয়মিত সাইবার হামলা চালিয়েছে এবং এর দায় মস্কোর ঘাড়ে চাপানোর জন্য এ কাজে রাশিয়ার হ্যাকারদের পদ্ধতি প্রয়োগ করেছে। এছাড়া, রাশিয়াকে দোষারোপ করার মতো ‘আলামতও’ কাজ শেষ হওয়ার পর ফেলে এসেছে সিআইএ।
অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করে দেয়া সিআইএ’র গোপন নথি থেকে এ তথ্য উঠে এসেছে। ফাঁস করে দেয়া এসব নথিতে সাইবার হামলা এবং সাইবার জগতে গোয়েন্দা তৎপরতা চালানো সংক্রান্ত সিআইএ’র অতিগোপন তথ্য প্রকাশিত হয়েছে।
এসব নথির “উমব্রাজ” নামের একটি বিভাগে এ সংক্রান্ত বিশদ বিবরণ দেয়া হয়েছে। এতে রাশিয়া বা অন্যান্য দেশের হ্যাকারদের অনুকরণে সিআইএ’র সাইবার হামলার চালানোর পদ্ধতি তুলে ধরা হয়।
উইকিলিকসের ফাঁস করে দেয়া তথ্যে সাইবার হামলা সংক্রান্ত সিআইএ’র নিয়ম তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সাইবার হামলা এমনভাবে চালাতে হবে যে, তা সিআইএ, মার্কিন সরকার বা তার সহযোগী কোম্পানিগুলো থেকে চালানো হয়েছে তা যেন ধরা না পড়ে।
সাড়া জাগানো এ তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের সমর্থকদের পক্ষে যাবে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগের বিপরীতে তারা দাবি করেছিলেন, ট্রাম্পের স্বদেশী শত্রুরা এ কাজ করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৮