আস্তানার সিরিয়া বিষয়ক বৈঠককে অনুমোদন দিল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i34322-আস্তানার_সিরিয়া_বিষয়ক_বৈঠককে_অনুমোদন_দিল_জাতিসংঘ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কাজাখিস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত ইরান, তুরস্ক এবং রাশিয়ার সিরিয়ার সংক্রান্ত বৈঠককে অনুমোদন করেছে। এ বৈঠক জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় সিরিয়া বিষয়ক আলোচনা পুনরায় শুরুর পথ করে দিয়েছে বলেও উল্লেখ করা হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১১, ২০১৭ ১৩:১৩ Asia/Dhaka
  • আস্তানার সিরিয়া বিষয়ক বৈঠককে অনুমোদন দিল জাতিসংঘ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কাজাখিস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত ইরান, তুরস্ক এবং রাশিয়ার সিরিয়ার সংক্রান্ত বৈঠককে অনুমোদন করেছে। এ বৈঠক জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় সিরিয়া বিষয়ক আলোচনা পুনরায় শুরুর পথ করে দিয়েছে বলেও উল্লেখ করা হয়।

পনর সদস্য নিয়ে গঠিত এ সংস্থার এক প্রেস বিবৃতিতে এ কথা জানান হয়েছে। আস্তানার প্রক্রিয়ার মাধ্যমে সিরিয়ার যুদ্ধবিরতি সম্ভব হয়েছে; আর এতে রাজনৈতিক আলোচনার অব্যাহত রাখা গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া, জেনেভায় জাতিসংঘ মধ্যস্থতায় অনুষ্ঠিত সর্বশেষ বৈঠককেও স্বাগত জানান হয় এতে।

ইরান,রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় আস্তানায় প্রথম দফা বৈঠক হয়েছে জানুয়ারির ২৩-২৪ তারিখে। বৈঠকে দামেস্ক সরকার এবং দেশটির বিরোধী গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। এ ছাড়া, এ তিন দেশের মধ্যস্থতায় দ্বিতীয় দফা বৈঠক হয়েছে গত মাসের ১৫-১৬ তারিখে।#

পার্সটুডে/মূসা রেজা/১১