চীনকে না চটিয়ে ফিলিপাইন সাগরে অধিকার দাবি করার নির্দেশ দিলেন দুতের্তে
https://parstoday.ir/bn/news/world-i34482-চীনকে_না_চটিয়ে_ফিলিপাইন_সাগরে_অধিকার_দাবি_করার_নির্দেশ_দিলেন_দুতের্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন তার সামরিক বাহিনীকে ফিলিপাইন সাগরের বিশাল এলাকায় ম্যানিলার অধিকার দাবি করার নির্দেশ দিয়েছেন। গত বছর ওই এলাকায় চীনের জরিপ জাহাজ দেখা গিয়েছিল। তাই চীনকে না চটিয়ে বা চীনের সঙ্গে সংঘাতে না যেয়ে এ কাজটি করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ১৪, ২০১৭ ১৮:০৩ Asia/Dhaka
  • চীনকে না চটিয়ে ফিলিপাইন সাগরে অধিকার দাবি করার নির্দেশ দিলেন দুতের্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন তার সামরিক বাহিনীকে ফিলিপাইন সাগরের বিশাল এলাকায় ম্যানিলার অধিকার দাবি করার নির্দেশ দিয়েছেন। গত বছর ওই এলাকায় চীনের জরিপ জাহাজ দেখা গিয়েছিল। তাই চীনকে না চটিয়ে বা চীনের সঙ্গে সংঘাতে না যেয়ে এ কাজটি করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।

ফিলিপাইনের উত্তর পূর্ব অঞ্চলের বেনহ্যান রাইজ নামের একটি এলাকায় চীনা জাহাজ দেখা যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে এক সংবাদে এ কথা বলেন দুতের্তে। তিনি বলেন, “ফিলিপাইন সাগরের ওই এলাকায় যাও এবং চীনকে বলো যে ওটি ফিলিপাইনের এলাকা; তবে এ কথা বন্ধুত্বের সাথে বলতে হবে।

তিনি আরো বলেন, ম্যানিলার পক্ষে কূটনৈতিক পন্থা নেয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। চীনের ক্ষমতার সঙ্গে ফিলিপাইন তুলনা হয় না বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৪