লন্ডনে বৈঠক: পাক-আফগান উত্তেজনা কমানোর আশাবাদ
-
সারতাজ আজিজ এবং হানিফ আতমার
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এবং আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার লন্ডনে বৈঠক করেছেন। আফগানভিত্তিক সন্ত্রাসীরা পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাচ্ছে বলে ইসলামাবাদ যে অভিযোগ করেছে সে বিষয়ে আলোচনার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান সব সীমান্ত পথ বন্ধ করে দেয়ার পর এই প্রথম দেশ দুটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি বৈঠক হলো। বৈঠকের আয়োজন করেছেন ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্যার মার্ক লিয়ল গ্র্যান্ট। তবে, বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে ব্রিটিশ পররাষ্ট্র দফতর।
বৈঠকে আফগানভিত্তিক সন্ত্রাসীরা পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাচ্ছে বলে ইসলামাবাদ যে অভিযোগ করেছে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাহোর এবং সি ওয়ানে সাম্প্রতিক বোমা হামলার জন্য আফগানিস্তানকে দায়ী করেছে পাকিস্তান।
লন্ডন বৈঠকের মাধ্যমে পাক-আফগান বিরাজমান উত্তেজনা কমবে বলে আশা করা হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৬