সিরিয়ার মসজিদে মার্কিন যুদ্ধবিমানের হামলা: নিহত ৪২
মার্চ ১৭, ২০১৭ ০৮:২১ Asia/Dhaka
সিরিয়ায় একটি মসজিদের ওপর মার্কিন যুদ্ধবিমানের হামলায় অন্তত ৪২ জন মুসল্লি নিহত হয়েছেন। গতকাল মাগরিবের নামায চলাকালে আলেপ্পোর ৩০ কিলোমিটার পশ্চিমে আল-জিনেহ্ গ্রামের মসজিদের ওপর যুদ্ধবিমানগুলো বোমা হামলা চালায়। ওই সময় মসজিদে প্রায় ৩০০ মুসল্লি উপস্থিত ছিলেন।
কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস এ হামলার খবর দিয়েছে। অবশ্য এ সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেছেন, অজ্ঞাত পরিচয় যুদ্ধবিমানগুলো হামলায় অংশ নেয়।
কিন্তু হামলায় নিজেদের যুদ্ধবিমানগুলো জড়িত থাকার বিষয়টি আজ (শুক্রবার) সকালে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে স্থানটির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৭
ট্যাগ