প্যারিস বিমানবন্দরে সেনাদের গুলিতে ১ ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/world-i34690-প্যারিস_বিমানবন্দরে_সেনাদের_গুলিতে_১_ব্যক্তি_নিহত
ফ্রান্সের রাজধানী প্যারিসের ওরলি বিমানবন্দরে আজ (শনিবার) সেনাদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। ফরাসি এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করার পর তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৮, ২০১৭ ১৫:২০ Asia/Dhaka
  • প্যারিসের ওরলি বিমানবন্দরে সেনা সদস্যদের গুলিতে নিহত ব্যক্তি
    প্যারিসের ওরলি বিমানবন্দরে সেনা সদস্যদের গুলিতে নিহত ব্যক্তি

ফ্রান্সের রাজধানী প্যারিসের ওরলি বিমানবন্দরে আজ (শনিবার) সেনাদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। ফরাসি এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করার পর তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানানো হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানানো হয় নি। তবে নিহত ব্যক্তি অস্ত্র কেড়ে নিতে সক্ষম হয়েছিল বলে এ খবরে উল্লেখ করা হয়। এ বিষয়ে আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অবশ্য এ ঘটনায় হামলাকারী ছাড়া আর কেউ হতাহত হয় নি। হামলাকারী একাই ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরের টার্মিনাল থেকে প্রায় তিন হাজার ব্যক্তিকে সরিয়ে নেয়া হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৮