‘রাশিয়ার সঙ্গে সম্ভাব্য পরমাণু যুদ্ধের জন্য আমেরিকাকে প্রস্তুতি নিতে হবে!’
https://parstoday.ir/bn/news/world-i34720-রাশিয়ার_সঙ্গে_সম্ভাব্য_পরমাণু_যুদ্ধের_জন্য_আমেরিকাকে_প্রস্তুতি_নিতে_হবে!’
রাশিয়ার সঙ্গে সম্ভাব্য পরমাণু যুদ্ধের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আমেরিকার এক আইন প্রণেতা। মার্কিন হাউজ আর্মড সার্ভিসেস কমিটির সদস্য সেথ মোলটন এ আহ্বান জানান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ১৯, ২০১৭ ০৭:৪৯ Asia/Dhaka
  • ‘রাশিয়ার সঙ্গে সম্ভাব্য পরমাণু যুদ্ধের জন্য আমেরিকাকে প্রস্তুতি নিতে হবে!’

রাশিয়ার সঙ্গে সম্ভাব্য পরমাণু যুদ্ধের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আমেরিকার এক আইন প্রণেতা। মার্কিন হাউজ আর্মড সার্ভিসেস কমিটির সদস্য সেথ মোলটন এ আহ্বান জানান।

আমেরিকা এবং রাশিয়ার মধ্যে পরমাণু সমঝোতা রয়েছে। এর আওতায় রাশিয়া যদি হামলা করে তবে একই ধরণের লক্ষ্যবস্তুর ওপর আমেরিকাও হামলা করবে। কাজেই পরমাণু যুদ্ধ বাধার আশংকা নেই বলেই ধারণা হতে পারে বলে জানান তিনি।

কিন্তু বর্তমানে রাশিয়া তার নীতিতে পরিবর্তন এনেছে। উত্তেজনা কমানোর লক্ষ্যে উত্তেজনা বাড়ানোর কথা মস্কো বলছে বলে জানান তিনি। ফলে প্রচলিত যুদ্ধের উত্তেজনা কমাতে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারে ইচ্ছুক বলেও দাবি করেন তিনি। রুশ এ নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হয়ে দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি মোকাবেলার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

তিনি আরো আশংকা ব্যক্ত করেন যে ইউরোপের মার্কিন মিত্রদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। সে ক্ষেত্রে আমেরিকাকে পাল্টা পরমাণু অস্ত্র ব্যবহার করতে হবে।

রাশিয়ার কথিত এ হুমকি আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতিও আহ্বান জানান ডেমোক্রেটিক দলের আইন প্রণেতা সেথ মোলটন।#

পার্সটুডে/মূসা রেজা/১৯