সিরিয়ার রাকায় স্কুলে মার্কিন বিমান হামলা: নিহত ৩৩
https://parstoday.ir/bn/news/world-i34910-সিরিয়ার_রাকায়_স্কুলে_মার্কিন_বিমান_হামলা_নিহত_৩৩
সিরিয়ায় একটি স্কুলে মার্কিন বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ অধিকৃত নগরী রাকার একটি স্কুল লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে বলে তথাকথিত মানবাধিকার গোষ্ঠী 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২২, ২০১৭ ১৩:১৫ Asia/Dhaka
  • সিরিয়ার রাকায় স্কুলে মার্কিন বিমান হামলা: নিহত ৩৩

সিরিয়ায় একটি স্কুলে মার্কিন বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ অধিকৃত নগরী রাকার একটি স্কুল লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে বলে তথাকথিত মানবাধিকার গোষ্ঠী 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে।

যুদ্ধে বাস্তুহারা মানুষদের আশ্রয়ের জন্য এ স্কুলটি ব্যবহৃত হতো বলে জানানো হয়েছে। ব্রিটেন ভিত্তিক অবজারভেটরি বলেছে, তাদের এক কর্মী ধ্বংসস্তুপের নিচ থেকে ৩৩টি মৃতদেহ বের করে আনতে দেখেছেন।

এর আগে গতকালও রাকা থেকে ২৫ কিলোমিটার পশ্চিমের তাবকা শহরে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অন্তত ২০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন বেশ কয়েকটি দেশ ২০১৪ সাল থেকে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে। এ হামলার জন্য দামেস্ক বা জাতিসংঘের কোনো অনুমতি নেয়ার তোয়াক্কা করেনি তারা।#

পার্সটুডে/মূসা রেজা/২২