তৃতীয় দেশের মাধ্যমে রুশ কালাশনিকভ রাইফেল কিনছে আমেরিকা
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও দেশটির কাছ থেকে কালাশনিকভ রাইফেল কেনা বন্ধ করে নি আমেরিকা। তৃতীয় দেশের মাধ্যমে রুশ নির্মিত কালাশনিকভ অ্যাসাল্ট রাইফেল একে-৪৭ কেনা অব্যাহত রেখেছে আমেরিকা।
রাশিয়ার তৈরি এ অস্ত্র বিশ্বে জনপ্রিয় অস্ত্র হিসেবে বিবেচিত হয়। তবে মার্কিন সেনাদের কাছে এটি অনিবার্য হয়ে উঠছে। বিশেষ করে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বিশেষ বাহিনীর জন্য এ অস্ত্রের বিকল্প প্রায় নেই। মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত এম১৬ রাইফেল যুদ্ধের অস্ত্র হিসেবে চমৎকার হলেও আফগানিস্তানের রুক্ষ আবহাওয়া উপযোগী নয়। ধূলা, ময়লা এবং তাপমাত্রার ওঠানামা অত্যাধুনিক এ অস্ত্র বেহাল হয়ে পড়ে। ফলে সঠিক ভাবে কাজ করে না বা কখনো কখনো বিনা ঘোষণায় অচলও যায়।
এদিক থেকে কালাশনিকভ অতুলনীয়। বৈরী আবহাওয়ায়ও নুন্যতম রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে এবং চমৎকার ভাবে কাজ করে যেতে পারে।
আর এটাও কোনো গোপন কথা নয় যে আফগানিস্তানে মোতায়েন বাহিনীকে নিয়মিত কালাশনিকভ যোগান দিয়ে চলেছে আমেরিকা। চীন এবং বুলগেরিয়াসহ বিশ্বের অনেক দেশ কালাশনিকভ রাইফেল তৈরি কর। তবে এসব ‘নকল’ রাইফেল গুণেমানে এবং কার্যকারিতায় আসল কালশনিকভের ধারে কাছে যাওয়ারও যোগ্যতা রাখে না।
আমেরিকার কাছে এ ভাবে অস্ত্র বিক্রি করতে পেরে বেশ সন্তোষ প্রকাশ করেছে কালাশনিকভ নির্মাণকারী রুশ সংস্থা।#
পার্সটুডে/মূসা রেজা/২৪