ওয়াশিংটন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হচ্ছে আফ্রিকীয় এবং লাতিনো মেয়েরা
https://parstoday.ir/bn/news/world-i35274-ওয়াশিংটন_থেকে_রহস্যজনক_ভাবে_নিখোঁজ_হচ্ছে_আফ্রিকীয়_এবং_লাতিনো_মেয়েরা
মার্কিন রাজধানী ওয়াশিংটন,ডিসি, থেকে আফ্রিকা এবং লাতিন আমেরিকার বংশোদ্ভুদ মেয়েদের নিখোঁজ হওয়ার হার রহস্যজনক ভাবে বেড়ে গেছে। এ নিয়ে সেখানে প্রচণ্ড বিতর্ক এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে। লাতিন আমেরিকার বংশোদ্ভুদতের সাধারণ ভাবে লাতিনো বলা হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২৯, ২০১৭ ১৩:১২ Asia/Dhaka
  • ওয়াশিংটন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হচ্ছে আফ্রিকীয় এবং লাতিনো মেয়েরা

মার্কিন রাজধানী ওয়াশিংটন,ডিসি, থেকে আফ্রিকা এবং লাতিন আমেরিকার বংশোদ্ভুদ মেয়েদের নিখোঁজ হওয়ার হার রহস্যজনক ভাবে বেড়ে গেছে। এ নিয়ে সেখানে প্রচণ্ড বিতর্ক এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে। লাতিন আমেরিকার বংশোদ্ভুদতের সাধারণ ভাবে লাতিনো বলা হয়।

পুলিশের টুইটার বার্তায় চলতি মাসের ১৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত নিখোঁজ মেয়েদের সম্পর্কে যে বার্তা দেয়া হয়েছে তাতে প্রায় ১২ জন আফ্রিকা এবং লাতিন আমেরিকার বংশোদ্ভুদ রয়েছে বলে দেখা যায়। এসব নিখোঁজ মেয়েদের বয়স ১১ থেকে ১৭ বলে পুলিশ জানিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র ঝড় উঠেছে। ওয়াশিংটনের পুলিশের বিরুদ্ধে অনেকেই ক্ষোভ এবং উষ্মা প্রকাশ করেছেন।

এ সমস্যা নিরসনে পুলিশে ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ বলেছেন, এদের মধ্যে ১৪ জন আফ্রিকা এবং লাতিন আমেরিকার বংশোদ্ভুত মেয়ে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে।

এদিকে কেউ কেউ মনে করছেন, কঠোর সমালোচনা এড়াতে এ সংক্রান্ত সব তথ্য প্রকাশ করছে না পুলিশ।

সরকারি হিসাবে বলা হয়েছে, চলতি বছরের প্রথম থেকে এ পর্যন্ত ওয়াশিংটন ডিসি এলাকা থেকে ৫০১ মেয়ে নিখোঁজ হয়েছে। এ সংখ্যাকে আতঙ্ক সৃষ্টিকারী হিসেবে মনে করা হচ্ছে এবং মার্কিন কংগ্রেসের কৃষ্ণাঙ্গ গোষ্ঠী দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই’এর কাছে গত সপ্তাহে চিঠি পাঠিয়েছে। চিঠিতে এ নিয়ে তদন্তে সহায়তা করতে এফবিআই পরিচালক জেমস কোমি এবং অ্যাটর্নি জেনারেল জেফ সেসন্সকে অনুরোধ জানানো হয়েছে।#  

পার্সটুডে/মূসা রেজা/২৯