দায়েশের বোমা লুকানোর নতুন পদ্ধতি: ধরতে পারবে না বিমানবন্দর!
https://parstoday.ir/bn/news/world-i35434-দায়েশের_বোমা_লুকানোর_নতুন_পদ্ধতি_ধরতে_পারবে_না_বিমানবন্দর!
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠী ইলেক্ট্রনিক ডিভাইসে বোমা লুকিয়ে রাখার নতুন পদ্ধতি বের করেছে; এতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে তা শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে এ দাবি করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০১, ২০১৭ ০৬:৫৬ Asia/Dhaka
  • দায়েশের বোমা লুকানোর নতুন পদ্ধতি: ধরতে পারবে না বিমানবন্দর!

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠী ইলেক্ট্রনিক ডিভাইসে বোমা লুকিয়ে রাখার নতুন পদ্ধতি বের করেছে; এতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে তা শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে এ দাবি করেছেন।

মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই’র বরাত দিয়ে সিএনএন এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, নতুন পদ্ধতিতে তৈরি বোমা বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত যন্ত্রপাতিকে ফাঁকি দিয়ে পাচারের জন্য পরীক্ষা করছে সন্ত্রাসীরা। এতে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে বোমাসহ সন্ত্রাসীদের বিমানে ওঠার সুযোগ বেড়েছে। 

মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার আট দেশের ১০ বিমানবন্দর থেকে ল্যাপটপসহ বড় ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে বিমানে ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত কয়েক মাস ধরে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে খবরে দাবি করা হয়।

গত মাসের গোড়ার দিকে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি  বা ডিএইচএস এই নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ল্যাপটপসহ বড় ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে উড়োজাহাজের কেবিনে ওঠার ওপর নিষেধাজ্ঞা  আরোপ করা হয়। এ নিষেধাজ্ঞার আওতায় যে সব দেশ পড়েছে সেগুলো হলো, জর্দান, কাতার, কুয়েত, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক এবং মিশর।#

পার্সটুডে/মূসা রেজা/১