আসাদের পক্ষ থেকে সারিন গ্যাস ব্যবহারের কোনো কারণ নেই: মার্কিন সিনেটর
https://parstoday.ir/bn/news/world-i35850-আসাদের_পক্ষ_থেকে_সারিন_গ্যাস_ব্যবহারের_কোনো_কারণ_নেই_মার্কিন_সিনেটর
মার্কিন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর রিচার্ড ব্ল্যাক বলেছেন, বিজয়ের সময়ে রাসায়নিক হামলা চালিয়ে বিশ্বের ক্ষোভের মুখে পড়ার কোনো কারণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের থাকতে পারে না। আসাদের পক্ষ থেকে সারিন গ্যাস ব্যবহারের কোনো কারণ নেই বলে তিনি মনে করেন। প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ০৮, ২০১৭ ১০:৫১ Asia/Dhaka
  • মার্কিন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর রিচার্ড ব্ল্যাক
    মার্কিন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর রিচার্ড ব্ল্যাক

মার্কিন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর রিচার্ড ব্ল্যাক বলেছেন, বিজয়ের সময়ে রাসায়নিক হামলা চালিয়ে বিশ্বের ক্ষোভের মুখে পড়ার কোনো কারণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের থাকতে পারে না। আসাদের পক্ষ থেকে সারিন গ্যাস ব্যবহারের কোনো কারণ নেই বলে তিনি মনে করেন। প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন তিনি।

তিনি বলেন, সিরিয়ার পক্ষে এ ধরণের হামলা চালানোর সম্ভাবনা শূন্য শতাংশের বেশি নয়; আসাদের পক্ষ থেকে এ রকম হামলা চালানোর কোনো কারণই নেই।

তার এ বক্তব্যের ব্যাখ্যা দিতে যেয়ে তিনি বলেন, আসাদ জানেন যে সারিন গ্যাস প্রয়োগ করলে নিশ্চিতভাবেই গোটা বিশ্বের ক্রোধের মুখে পড়বেন তিনি। দ্বিতীয়ত সিরিয় বাহিনী সব ফ্রন্টেই যুদ্ধে বিজয় লাভ করছে আর এ সময়ে এমন চরম পথ বেছে নেয়ার তার কোনো দরকার নেই। এ সব সত্ত্বেও যদি সারিন ব্যবহার করে কাউকে হত্যার প্রয়োজন আসাদের পড়েই থাকে তবে রাস্তার সাধারণ মানুষজনের ওপর প্রয়োগ করে এ গ্যাসের অপচয় করবেন না তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৭