আফগানিস্তানে মার্কিন সেনা নিহত
-
আফগানিস্তানে মোতায়েন মার্কিন বিশেষ বাহিনীর সেনা
আফগানিস্তানে মোতায়েন মার্কিন বিশেষ বাহিনীর এক সেনা নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, উগ্র জাঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযান চালানোর সময় শনিবার রাতে ওই সৈন্য নিহত হয়েছে।
আমেরিকার সেনাবাহিনী বলেছে, পূর্ব আফগানিস্তানের নানগারগার প্রদেশে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ওই মার্কিন সেনা নিহত হয়েছে। তবে ঠিক কীভাবে তিনি মারা গেছেন সে সম্পর্কে মার্কিন বাহিনী কিছুই জানায়নি। পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নানগারহার প্রদেশ এরইমধ্যে দায়েশের অভয়ারণ্য বলে পরিচিতি পেয়েছে।
ওই সেনা নিহত হওয়ার পর মার্কিন বাহিনী প্রদেশের বিভিন্ন এলাকায় দায়েশের অবস্থানে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানে বর্তমানে ৮,৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
২০১৫ সালের জানুয়ারি মাসে দায়েশ তাদের খোরাসান শাখার অস্তিত্ব ঘোষণা করে। আফগানিস্তান ও এর আশপাশের এলাকার পুরনো নাম খোরাসান। এই শাখা খোলার মাধ্যমে দায়েশ প্রথম আরব বিশ্বের বাইরে নিজেদের অস্তিত্বের জানান দেয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯