কথিত ভারতীয় গোয়েন্দা যাদবকে প্রাণদণ্ড দিল পাক সামরিক আদালত
https://parstoday.ir/bn/news/world-i35976-কথিত_ভারতীয়_গোয়েন্দা_যাদবকে_প্রাণদণ্ড_দিল_পাক_সামরিক_আদালত
পাকিস্তানে আটক কথিত ভারতীয় গোয়েন্দা কুলভূষণ যাদবকে প্রাণদণ্ড দেয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক তৎপরতা চালানোর দয়ে পাকিস্তানের একটি সামরিক আদালত আজ(সোমবার) এ প্রাণদণ্ড দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ১০, ২০১৭ ১৩:১০ Asia/Dhaka
  • কথিত ভারতীয় গোয়েন্দা যাদবকে প্রাণদণ্ড দিল পাক সামরিক আদালত

পাকিস্তানে আটক কথিত ভারতীয় গোয়েন্দা কুলভূষণ যাদবকে প্রাণদণ্ড দেয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক তৎপরতা চালানোর দয়ে পাকিস্তানের একটি সামরিক আদালত আজ(সোমবার) এ প্রাণদণ্ড দিয়েছে।

পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের প্রধান মেজর জেনারেল আসিফ গাফুর আরো জানিয়েছেন, পাক সেনাবাহিনীর একটি ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল  বা এফজিসিএমে তার বিচার করার পর তার প্রাণদণ্ড দেয়া হয়। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এ প্রাণদণ্ডের অনুমোদন দিয়েছেন।

এদিকে এরআগে, পাকিস্তানের একজন ম্যাজিস্ট্রেটের সামনে এবং আদালতে দেয়া বক্তব্যে যাদব নিজেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এর তাকে দায়িত্ব দিয়েছেন বলে স্বীকার করেছেন। বেলুচিস্তান এবং বন্দর নগরী করাচিতে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য এ দায়িত্ব দেয়া হয়েছিল বলে তিনি দাবি করেছিলেন।

গত বছরের ৩ মার্চ কাউন্টার ইন্টেলিজেন্স অভিযানের মাধ্যমে হোসেইন মোবারক প্যাটেল ওরফে যাদব কে আটক করা হয়েছিল। তাকে বেলুচিস্তানের মাশকেল থেকে আটক করা হয়। যাদবকে গ্রেফতার করার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সংলাপ প্রক্রিয়া নাকচ করে দিয়েছিল নয়াদিল্লি।

এ ছাড়া, কনস্যুলার সুবিধা দেয়ার জন্যও ভারতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল কিন্তু পাকিস্তান তা নাকচ করে দিয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১০