মস্কো সফরকালে টিলারসনকে সাক্ষাৎ দেবেন না পুতিন
https://parstoday.ir/bn/news/world-i36024-মস্কো_সফরকালে_টিলারসনকে_সাক্ষাৎ_দেবেন_না_পুতিন
ক্রেমলিন বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের আসন্ন রাশিয়া সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের কোনো কর্মসূচি রাখা হয় নি।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
এপ্রিল ১১, ২০১৭ ১১:৩০ Asia/Dhaka
  • মস্কো সফরকালে টিলারসনকে সাক্ষাৎ দেবেন না পুতিন

ক্রেমলিন বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের আসন্ন রাশিয়া সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের কোনো কর্মসূচি রাখা হয় নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, টিলারসনের সঙ্গে বৈঠকের কোনো কর্মসূচি রুশ প্রেসিডেন্টের ডাইরিতে রাখা হয় নি।

আগামীকাল (বুধবার) টিলারসনের মস্কো পৌঁছার কথা রয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই টিলারসন রাশিয়ায় আসছেন এবং মস্কোয় তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন।

অবশ্য পুতিন কেন টিলারসনকে দেখা দেবেন না সে বিষয়ে কিছু বলেন নি পেশকোভ। সিরিয়ায় আমেরিকার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার  কারণেই পুতিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সাক্ষাৎ দেবেন না বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১১