হামা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ ঘাটি দখল করেছে সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i36706-হামা_প্রদেশের_একটি_গুরুত্বপূর্ণ_ঘাটি_দখল_করেছে_সিরিয়_বাহিনী
সিরিয়ার হামা প্রদেশে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করেছে দেশটির সরকারি বাহিনী। এতে হামা প্রদেশের উত্তরের খালাফাই এলাকা থেকে দায়েশ নির্মূল হয়ে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০১৭ ১৩:৪৬ Asia/Dhaka
  • হামা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ ঘাটি দখল করেছে সিরিয় বাহিনী

সিরিয়ার হামা প্রদেশে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করেছে দেশটির সরকারি বাহিনী। এতে হামা প্রদেশের উত্তরের খালাফাই এলাকা থেকে দায়েশ নির্মূল হয়ে গেছে।

ঘাঁটি দখলে সিরিয় বাহিনীর সঙ্গে অভিযানে অংশ নিয়েছে দামেস্ক সরকারের মিত্ররা। সরকারি বাহিনীর সেনারা লাতাকিয়া এবং ইদলিব প্রদেশের দিকে এগিয়ে চলেছে। দামেস্ক বাহিনীর অগ্রাভিযানের মুখে পিছু হটতে শুরু করেছে সন্ত্রাসীরা।

মুক্ত এলাকায় দায়েশের পেতে রাখা বোমার ফাঁদ খুঁজে বের করা এবং তা নিষ্ক্রিয় করার কাজও শুরু করে দিয়েছে সিরিয় সামরিক বাহিনীর প্রকৌশল ব্রিগেড।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২৪টি আবাসিক এলাকা মুক্ত করেছে সিরিয় বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৩