সিরিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পরিপ্রেক্ষিতে বিশ্বে রুশ অস্ত্রের চাহিদা বেড়েছে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ(মঙ্গলবার) বলেছেন, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াইয়ে তার দেশের অংশ গ্রহণের কারণে বিশ্বে রুশ অস্ত্রের চাহিদা বাড়ছে। রুশ সামরিক-শিল্প কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বে রুশ অস্ত্রের সম্পর্কে আগ্রহ ক্রমেই বাড়ছে। কেবলমাত্র রাজনৈতিক বিবৃতিতেই এ অস্ত্র সম্পর্কে আগ্রহ বাড়ছে না বরং যে সব অস্ত্র চুক্তি বাস্তবায়ন হয়েছে এবং বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে তার সংখ্যা বেড়েছে। রুশ অস্ত্র সম্পর্ক আগ্রহ বাড়ার কারণ ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াইসহ সত্যিকার যুদ্ধে কার্যকর ভাবে রুশ অস্ত্র ব্যবহারের কারণে এর চাহিদা বাড়ছে।
গত বছরের শেষ দিকে বিশ্ব অস্ত্র বাজারের এক চতুর্থাংশ নিয়ন্ত্রণ করেছে রাশিয়া। এ ছাড়া গত এক দশকে রুশ অস্ত্র বিক্রির পরিমাণ তিনগুণ বেড়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৫