রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে সিরিয়া: আসাদ
https://parstoday.ir/bn/news/world-i36986-রাশিয়ার_কাছ_থেকে_ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_ব্যবস্থা_কিনবে_সিরিয়া_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আলোচনার করছে দামেস্ক। ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য এ ব্যবস্থা কেনা হবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৮, ২০১৭ ১২:০০ Asia/Dhaka
  • রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে সিরিয়া: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আলোচনার করছে দামেস্ক। ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য এ ব্যবস্থা কেনা হবে।

ভেনিজুয়েলার চ্যানেল 'তেলেসুর'কে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি। এ সাক্ষাৎকারের একটি লিখিত অনুলিপি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আসাদ বলেন, এটা খুবই স্বাভাবিক যে সিরিয়ার এ ধরণের ব্যবস্থা থাকতে হবে। ১৯৪৮ সালে সৃষ্টির পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইল হামলা করার পর এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ইসরাইলের বিমান বা মার্কিন ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায়  সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করাই স্বাভাবিক।

সিরিয়ার আশ-শাইরাত বিমান ঘাঁটিতে মার্কিন হামলার পর এ ধরণের ব্যবস্থা কেনার সত্যিই সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানান তিনি।

এদিকে, আশ-শাইরাতে হামলার একদিন পরই রাশিয়া বলেছিল, সিরিয়ার বিমনা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে।#

পার্সটুডে/মূসা রেজা/২৮