কাবুলে হামলার দায়িত্ব স্বীকার করল দায়েশ: ৮ মার্কিন সেনা নিহতের দাবি
আফগানিস্তানের রাজধানী কাবুলে আজকের(বুধবার) বোমা হামলার দায়িত্ব তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ স্বীকার করেছে। মার্কিন দূতাবাসের কাছে ন্যাটোর সাঁজোয়া গাড়ি বহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
হামলায় অন্তত ৮ জন নিহত এবং তিন মার্কিন সেনাসহ ২৫ জন আহত হয়েছে বলা হয়েছিল। নিহতরা সবাই আফগান নাগরিক এবং বেসামরিক ব্যক্তি বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
অবশ্য নিহতদের মার্কিন সেনা বলে দায়েশের বিবৃতিতে দাবি করা হয়েছে। দায়েশের সংবাদ সংস্থা আমাকের বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।
গত কয়েক দশক ধরে আফগানিস্তান উল্লেখযোগ্য রাজনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা সংক্রান্ত অস্থিতিশীলতায় পড়েছে। তালেবানসহ এবং সন্ত্রাসী সংস্থাগুলো অব্যাহত ভাবে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা করছে। সম্প্রতি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশও দেশটিতে তৎপরতা শুরু করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩