সন্ত্রাসবাদের প্রতি নিজের সমর্থন আড়াল করতে চাইছে ভারত: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i37656-সন্ত্রাসবাদের_প্রতি_নিজের_সমর্থন_আড়াল_করতে_চাইছে_ভারত_পাকিস্তান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা কলভূষণ যাদবের ফাঁসির আদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করার মাধ্যমে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ উস্কে দেয়ার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ১০, ২০১৭ ১৪:৫৭ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা কলভূষণ যাদবের ফাঁসির আদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করার মাধ্যমে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ উস্কে দেয়ার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

আজ (বুধবার) এক টুইটার বার্তায় খাজা আসিফ এ কথা বলেছেন। তিনি বলেন, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিনষ্ট করার জন্য ভারতের গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয়া হয়েছে।

গতকাল ভারত কুলভূষণ যাদবের ফাঁসির রায় কার্যকর করার বিরুদ্ধে আপিল করে। ভারত দাবি করেছে, পাকিস্তানের বিশেষ সামরিক আদালতের দেয়া রায়ের মাধ্যমে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে ইসলামাবাদ।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০